বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • বিশ্বকাপে না যাওয়ার কারণ জানালেন বিসিবি সভাপতি

    বিশ্বকাপে না যাওয়ার কারণ জানালেন বিসিবি সভাপতি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান ও প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত মেনেই বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।

    রোববার (২৯ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বিসিবি সর্বোচ্চ চেষ্টা করেছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ছিল সরকারের।

    তিনি বলেন, “আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু দিন শেষে আমাদের সরকারের সিদ্ধান্তকেই সম্মান জানাতে হয়েছে। আমিও একজন ক্রিকেটার হিসেবে বিষয়টি অনুভব করি।”

    মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যু সামনে আসে। এর প্রেক্ষিতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানায় বাংলাদেশ। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের এই অনুরোধে সাড়া না দিলে সরকার দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। ফলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

    বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘটনায় আইসিসির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলেও বর্তমানে তা স্বাভাবিক হয়েছে বলে জানান বিসিবি সভাপতি।

    তার ভাষায়, “মাঝখানে অনেক কিছু ঘটেছে, যা সবসময় প্রকাশ্যে আসে না। তবে এখন সবকিছু সমাধান হয়ে গেছে।”

    বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তদন্ত চলছে বলেও জানা গেছে। এ বিষয়ে বুলবুল বলেন, তদন্তের বিষয়ে তিনি সরাসরি কিছু জানেন না, তবে সরকার চাইলে তদন্ত করতেই পারে এবং বিসিবি সে বিষয়ে সহযোগিতা করবে।

    বিসিবির সাম্প্রতিক এক বিবৃতিকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা দেন সভাপতি। তিনি বলেন, বিসিবি একটি স্বায়ত্তশাসিত সংস্থা হলেও সরকারের অধীনেই কাজ করে।

    তিনি আরও বলেন, “বিবৃতিতে ‘হতে পারে’ বলা হয়েছিল, কিন্তু অনেকেই সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। এটি ছিল পূর্বসতর্কতামূলক বক্তব্য।”

    বর্তমান বোর্ড পরিচালনা নিয়ে কোনো সংকট নেই বলেও জানান সাবেক এই অধিনায়ক। তার মতে, বোর্ডের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

    তিনি বলেন, “জাতীয় দল খেলছে, ঘরোয়া ক্রিকেট চলছে, নারী দল প্রস্তুতি নিচ্ছে—সবকিছু স্বাভাবিক রয়েছে।”

    সম্প্রতি বিসিবির দুই পরিচালকের পদত্যাগ প্রসঙ্গে তিনি জানান, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এখনো তা গৃহীত হয়নি। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

    সব মিলিয়ে, বিশ্বকাপে না যাওয়ার মতো বড় সিদ্ধান্তের পরও বিসিবি ও আইসিসির সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং বোর্ডের কার্যক্রম নিয়মিতভাবেই এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন