বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • দক্ষিণ ইসরাইলে ইরান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

    দক্ষিণ ইসরাইলে ইরান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান দক্ষিণ ইসরাইলের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরাইল ব্রডকাস্টিং অথরিটি।

    সংবাদমাধ্যম আল জাজিরা সূত্রের বরাত দিয়ে রোববার (২৯ মার্চ) জানিয়েছে, নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং তৃতীয়টি একটি খোলা জায়গায় পড়ে গেছে।

    পৃথক প্রতিবেদনে ইসরাইলি রেডিও জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলজুড়ে ৪০ বার সাইরেন বেজেছে।

    চ্যানেল ১২ জানিয়েছে, দক্ষিণ ইসরাইলে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    এটি শনিবার (২৮ মার্চ) মধ্যরাতের পর ইরান থেকে ইসরাইলের দিকে চতুর্থ দফার ক্ষেপণাস্ত্র হামলা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন