মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • সব খেলায় সমান গুরুত্ব, জাতীয় ক্রীড়াবিদদের জন্য আসছে ভাতা ও ‘ক্রীড়া কার্ড’

    সব খেলায় সমান গুরুত্ব, জাতীয় ক্রীড়াবিদদের জন্য আসছে ভাতা ও ‘ক্রীড়া কার্ড’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ভাতা চালু এবং ‘ক্রীড়া কার্ড’ প্রদানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

    শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’—এই লক্ষ্য নিয়ে জাতীয় ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনা হচ্ছে। আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ক্রীড়া কার্ড বিতরণ করবেন। একই অনুষ্ঠানে গত এক বছরে আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব দেখানো খেলোয়াড়দের সম্মাননাও দেওয়া হবে।

    সরকারের এই উদ্যোগ মূলত ক্রিকেটের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য বড় সহায়তা হিসেবে দেখা হচ্ছে। কারণ ফুটবল, হকি, সাঁতারসহ অন্যান্য খেলায় আর্থিক সংকটে অনেক প্রতিভাবান ক্রীড়াবিদ ঝরে পড়েন। প্রতিমন্ত্রী জানান, প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনা হবে এবং শিগগিরই এই সংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে।

    তিনি বলেন, ক্রিকেটাররা ইতোমধ্যে কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকায় আপাতত অন্য খেলাগুলোর খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভাতার পরিমাণ এখনো প্রকাশ না করা হলেও এটি সম্মানজনক হবে বলে জানান তিনি।

    ‘ক্রীড়া কার্ড’ শুধু পরিচয়পত্র নয়, ভবিষ্যতে এটি বিভিন্ন সামাজিক সুবিধা পাওয়ার মাধ্যম হিসেবেও ব্যবহৃত হবে। যেমন—স্টেডিয়ামে প্রবেশ, পরিবহন ও চিকিৎসা সেবায় অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    এদিকে, কিছু ক্ষেত্রে ক্রীড়াবিদদের তালিকা নিয়ে প্রশ্নও উঠেছে। বিশেষ করে সাঁতারু সামিউল ইসলাম রাফি ও যুব হকি দলের কৃতিত্ব তালিকায় না থাকায় সমালোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একাধিক ধাপে যাচাই-বাছাই করে তালিকা তৈরি করা হয়েছে এবং প্রতি চার মাস অন্তর এটি পুনর্মূল্যায়ন করা হবে।

    বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদেরও ভাতার আওতায় আনার কথা জানিয়ে তিনি বলেন, প্যারা গেমসে সাফল্য পাওয়া খেলোয়াড়রাও সমান গুরুত্ব পাবেন।

    তৃণমূল পর্যায়ে ক্রীড়া উন্নয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচিও চালু করা হচ্ছে, যা দেশের ৬৪ জেলায় শুরু হয়ে ধীরে ধীরে ইউনিয়ন পর্যায়ে বিস্তৃত হবে। পাশাপাশি আঞ্চলিক বিকেএসপিগুলোর উন্নয়নেও কাজ চলছে।

    ক্রীড়াঙ্গনের আর্থিক সংকট কাটাতে কর্পোরেট সহায়তা বাড়ানো ও ফেডারেশনগুলোকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সুস্থ ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে মাঠ দখলমুক্ত করার কাজও চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ