বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • হুথি হামলায় উত্তপ্ত ইসরাইল-ইরান সম্পর্ক

    হুথি হামলায় উত্তপ্ত ইসরাইল-ইরান সম্পর্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি অবশেষে ইরান-সংক্রান্ত যুদ্ধে যোগ দিলো। শনিবার (২৮ মার্চ) সকালে তারা দক্ষিণ ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে লড়াই শুরু করেছে। খবর টাইমস অব ইসরায়েল।

    ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার ফলে দক্ষিণ ইসরাইলের বিয়ারশেবা ও আশপাশের শহরগুলোতে সাইরেন বেজে ওঠে এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    ইরান যুদ্ধে ইয়েমেন থেকে এটিই প্রথম হামলা বলে নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। তারা জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করার পর তা প্রতিহত করতে দ্রুত ব্যবস্থা নেয়া হয়। ২০২৩ সালের ৭ অক্টোবরে ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরাইলি আকস্মিক হামলা চালায়। প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যার যুদ্ধ শুরু করে ইসরাইল।

    ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে এক মাস পর নভেম্বর থেকে ইসরাইল এবং সমুদ্রপথে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে হুথি গোষ্ঠী। এরপর তারা ইসরাইলের দিকে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে, যার জবাবে ইসরাইল ইয়েমেনে হুতি অবস্থান লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায়। এতে বেশ কয়েকজন হুথি নেতাসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হন।

    ২০২৫ সালের অক্টোবর মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে হুথিরা ইসরাইলের ওপর হামলা বন্ধ করে। এরপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইলি-মার্কিন আগ্রাসন শুরু হলে আবারও হুঙ্কার দেয় হুথি। সংঘাতের প্রায় এক মাসের মাথায় নতুন করে ইসরাইলে হামলার মাধ্যমে যুদ্ধে সক্রিয়ভাবে জড়িত হওয়ার ইঙ্গিত দিল গোষ্ঠীটি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন