বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • বাংলাদেশে স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করতে পারবে: তথ্যমন্ত্রী

    বাংলাদেশে স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করতে পারবে: তথ্যমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর প্রতিবাদে দেশে অন্তবর্তীকালীন সরকার আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল।

    তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচারের পথ খুলতে যাচ্ছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই। বিষয়টি নিশ্চিত করেছেন নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

    এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, আইপিএল সম্প্রচার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। তবে জহির উদ্দিন স্বপন ডয়চে ভেলের কাছে বলেন, “আইপিএল সম্প্রচারের জন্য কেউ আমাদের কাছে আবেদন করেনি। আমরা খেলার সঙ্গে রাজনীতিকে মেশাতে চাই না। বাণিজ্যিক দিক থেকে বিষয়টি দেখছি। কোনো চ্যানেল যদি সম্প্রচার করতে চায়, আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব।”

    স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করতে পারবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা কাউকে এটি সম্প্রচারে নিষিদ্ধ করব না। যদি স্টার স্পোর্টস সম্প্রচার করতে চায়, তারা পারবে। আমরা বিষয়টিকে জোর করে চাপিয়ে দেবো না, বরং স্বতঃসিদ্ধভাবে এগোতে দেব।”

    বাংলাদেশের কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রেজাউল করিম লাবু জানান, তারা আইপিএল সম্প্রচারে স্টার স্পোর্টসকে বাধা দেবেন না। কারণ সরকারি কোনো নির্দেশনা নেই। তিনি বলেন, “অন্তবর্তীকালীন সরকারের আগের নির্দেশনার কোনো মূল্য নেই। নতুন সরকার যদি কোনাে নির্দেশ দেয়, আমরা তা মেনে নেব। আগের সরকারের নির্দেশ কার্যকর নয়।”

    ফলে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচারের জন্য সব বাধা দূর হয়েছে এবং খেলা সম্প্রচারের স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন