বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ৮ কোটি টাকার লোভ ছেড়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবেন অস্ট্রেলিয়ানরা

    ৮ কোটি টাকার লোভ ছেড়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবেন অস্ট্রেলিয়ানরা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে অংশ নিলে প্রায় ৫ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকা) আয়ের সুযোগ ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সামনে। তবে সেই প্রলোভন উপেক্ষা করে তারা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকেই প্রাধান্য দিচ্ছেন।

    অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, দলের ক্রিকেটাররা জাতীয় দায়িত্বকে গুরুত্ব দিয়ে দ্য হানড্রেডের নিলাম থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।

    তিনি বলেন, “এই মৌসুমে বাংলাদেশের বিপক্ষে আমাদের দুটি টেস্ট ম্যাচ রয়েছে। যারা সেই সিরিজে খেলবে, তারা কেউই দ্য হানড্রেডে নাম দেয়নি।”

    কামিন্স আরও বলেন, “আমাদের কিছু খেলোয়াড় মাত্র ২০ দিনের খেলার বিনিময়ে ৫ লাখ পাউন্ড আয়ের সুযোগ ফিরিয়ে দিচ্ছে, শুধু দেশের হয়ে খেলার জন্য। তবে ভবিষ্যতে এই পরিস্থিতি একই থাকবে—এটা নিশ্চিত নয়।”

    তিনি স্বীকার করেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আর্থিক আকর্ষণ দিন দিন বাড়ছে, যা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

    আগামী আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে ২১ জুলাই শুরু হবে দ্য হানড্রেড। এই সূচি সংঘাতের কারণেই ক্রিকেটারদের সামনে ‘দেশ বনাম ক্লাব’ দ্বিধা তৈরি হয়েছে।

    তবে আপাতত জাতীয় দলের প্রতিই অগ্রাধিকার দিচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা—যা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন