বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের হোটেল লক্ষ্যবস্তু করতে পারে ইরান

    মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের হোটেল লক্ষ্যবস্তু করতে পারে ইরান
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান ঘোষণা করেছে, যে হোটেলগুলোতে মার্কিন সেনারা অবস্থান করছে, সেগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারচি বলেছেন, “যখন আমেরিকান সেনারা একটি হোটেলে প্রবেশ করে, তখন আমাদের দৃষ্টিকোণ থেকে সেই হোটেলটি ‘আমেরিকান’ হয়ে যায়। আমরা দাঁড়িয়ে থেকে তাদের আমাদের ওপর আঘাত হানতে দেব না; তারা যেখানেই থাকুক না কেন, আমাদেরও প্রয়োজনীয় প্রতিশোধ নিতে হবে।”

    এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেন, মার্কিন বাহিনী উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর সাধারণ জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। তিনি দাবি করেন, যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন সেনারা জিসিসি অঞ্চলের বিভিন্ন সামরিক ঘাঁটি ছাড়িয়ে হোটেল ও অফিস ভবনগুলোতে আশ্রয় নিয়েছে।

    তিনি একই সঙ্গে এই অঞ্চলের হোটেলগুলোকে আমেরিকান সেনাদের বুকিং না নেওয়ার আহ্বান জানান। ইরানের সামরিক পদক্ষেপের ঘোষণা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

    উল্লেখ্য, সাম্প্রতিক মার্কিন–ইরানি উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, যেখানে দু’পক্ষের সামরিক হামলা ও পাল্টা-হামলার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। ইরান বলেছে, তাদের লক্ষ্য শুধুমাত্র প্রতিরক্ষা; তবে এর ফলে অঞ্চলে নিত্যনতুন সংঘাতের সম্ভাবনা বেড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন