বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • পরিচালকদের পদত্যাগে বিসিবির কার্যক্রমে প্রভাব পড়বে না: ফারুক আহমেদ

    পরিচালকদের পদত্যাগে বিসিবির কার্যক্রমে প্রভাব পড়বে না: ফারুক আহমেদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত বছরের ৬ অক্টোবরের বিসিবি নির্বাচনের পর ঢাকার ক্লাব সংগঠকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ এবং বর্তমান কমিটির বৈধতা নিয়ে প্রশ্নের মধ্যেই দুইজন পরিচালক পদত্যাগ করেছেন। তবে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ মনে করেন, ব্যক্তিগত কারণে পদত্যাগ করলেও বোর্ডের কার্যক্রমে কোনো স্থবিরতা হবে না।

    তিনি বলেন, “যদি কেউ ব্যক্তিগত কারণে চলে যায়, তাতে বোর্ড থেমে থাকবে না। বোর্ড তার গতিতেই চলবে। আমাদের ২৫ জন পরিচালক আছেন, তাদের উপস্থিতি থাকুক বা না থাকুক, বোর্ড চলবে।”

    নির্বাচনী স্বচ্ছতা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত কমিটি ও আইসিসির অবহিতকরণ বিষয়েও ফারুক বলেন, “যারা উপস্থিত আছেন তারা বলবেন সব ঠিক আছে, আর যারা নেই তারা বলবেন সব ভুল হয়েছে। তাই ফলাফল নিয়ে আগে অনুমান করা ঠিক হবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন