বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ভিয়েতনামের বিপক্ষে একাদশে হামজা, অধিনায়ক সোহেল রানা

    ভিয়েতনামের বিপক্ষে একাদশে হামজা, অধিনায়ক সোহেল রানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভিয়েতনামের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শেষ পর্যন্ত বাংলাদেশের শুরুর একাদশে জায়গা পেয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। ইংল্যান্ড থেকে এসে সরাসরি দলের সঙ্গে যোগ দেওয়ার পর তাকে নিয়ে শঙ্কা থাকলেও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আস্থা রেখেছেন এই মিডফিল্ডারের ওপর।

    ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ হামজার একাদশে থাকা নিয়ে দ্বিধার কথা বললেও শেষ পর্যন্ত তাকে শুরুর দলেই রাখা হয়েছে।

    গোলরক্ষক পজিশনে এসেছে পরিবর্তন। বসুন্ধরা কিংসে নিয়মিত সুযোগ না পাওয়া মেহেদী হাসান শ্রাবণকেই আজ ভরসা করেছেন কোচ। রক্ষণভাগে থাকছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিন।

    এদিকে, নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া আজ একাদশে নেই। তার অনুপস্থিতিতে সোহেল রানা নেতৃত্ব দিচ্ছেন দলকে। আগের ম্যাচে কার্ডজনিত কারণে না খেলা ফাহমিদুল ইসলাম ফিরেছেন দলে। আক্রমণভাগে রয়েছেন সামিত সোম ও জায়ান আহমেদ।

    বাংলাদেশের একাদশ:
    মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন