বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • হরমুজের পর বাব আল-মান্দেব প্রণালিতেও অবরোধের হুমকি ইরানের

    হরমুজের পর বাব আল-মান্দেব প্রণালিতেও অবরোধের হুমকি ইরানের
    ছবি: এআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে হরমুজ প্রণালির পর এবার বাব আল-মান্দেব প্রণালিতেও অবরোধের হুমকি দিয়েছে ইরান। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ।

    আইআরজিসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যদি বিরোধী পক্ষ ইরানের দ্বীপপুঞ্জ বা মূল ভূখণ্ডে হামলার পরিকল্পনা করে কিংবা পারস্য উপসাগর ও ওমান সাগরে সামরিক তৎপরতা বাড়ায়, তবে বাব আল-মান্দেব প্রণালিতে নতুন করে সামরিক চাপ সৃষ্টি করা হতে পারে।

    কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং সুয়েজ খালের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যের একটি বড় অংশের চলাচল নিয়ন্ত্রণ করে। বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় ১২ শতাংশ এই পথ দিয়েই হয়ে থাকে।

    যদিও প্রণালিটি ইয়েমেনের ভূখণ্ডের কাছাকাছি, তবুও সেখানে প্রভাব বিস্তারের সক্ষমতা রয়েছে ইরানের। কারণ, ইয়েমেনের দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ রয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হাতে। আইআরজিসির ওই কর্মকর্তা আরও দাবি করেন, এ বিষয়ে ইতোমধ্যে হুথি গোষ্ঠীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা ইরানকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।


    সূত্র: এএফপি, এনডিটিভি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন