বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • আলোচনায় না, ‘প্রতিরোধ’ অব্যাহত রাখবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

    আলোচনায় না, ‘প্রতিরোধ’ অব্যাহত রাখবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান সংঘাত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা নয়, বরং ‘প্রতিরোধ নীতি’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সায়্যেদ আব্বাস আরাঘচি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তারা যুদ্ধ অব্যাহত রাখার অবস্থানে রয়েছে।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের নীতি প্রতিরোধ চালিয়ে যাওয়া। কোনো আলোচনা হয়নি, এবং বর্তমানে কোনো আলোচনা চলছে না।”

    আরাঘচি আন্তর্জাতিক গ্যারান্টি নিয়েও সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, গ্যারান্টি ছাড়া যুদ্ধবিরতি স্থায়ী সমাধান এনে দিতে পারে না, বরং তা ভবিষ্যতে নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করে।

    মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘাঁটি সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা বাড়ানোর পরিবর্তে ঝুঁকি বাড়িয়েছে। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও জর্ডানের উদাহরণ দিয়ে তিনি দাবি করেন, এসব ঘাঁটির উপস্থিতির কারণেই ওই দেশগুলো হামলার মুখে পড়ছে।

    এ সময় তিনি আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে জড়িয়ে না পড়ে এবং নিজেদের দূরে রাখে।

    ইরানের পাল্টা হামলাকে তিনি দেশের ইতিহাসে ‘স্বর্ণালী মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এই প্রতিক্রিয়ায় প্রতিপক্ষের অনেক পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং এখন তারাই আলোচনার কথা বলছে।

    হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি জানান, মিত্র দেশগুলোর জন্য এই নৌপথ খোলা রাখা হয়েছে, তবে ‘শত্রু’ দেশগুলোর ক্ষেত্রে তা সীমিত করা হয়েছে। চীন, রাশিয়া, ভারত, ইরাক ও পাকিস্তানের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


    সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন