বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • বিশ্ববাজারে তেলের মূল্য নিয়ন্ত্রণে জাপানের পদক্ষেপ

    বিশ্ববাজারে তেলের মূল্য নিয়ন্ত্রণে জাপানের পদক্ষেপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহে বিঘ্ন তৈরি হওয়ায়, বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপানও রাষ্ট্রীয় রিজার্ভ থেকে তেল ছাড়ার উদ্যোগ নিয়েছে। খবর সিএনএন।

    আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় বেলা ১১টা থেকে দেশটি ৩০ দিনের সমপরিমাণ তেল সরবরাহ শুরু করেছে, যা ধাপে ধাপে মোট ৪৫ দিনের মজুত ছাড়ার পরিকল্পনার অংশ।

    এই পদক্ষেপকে জাপানের ইতিহাসে সবচেয়ে বড় তেল মজুত উন্মুক্ত করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত ১৬ মার্চ থেকে বেসরকারি খাতের মজুত থেকেও তেল সরবরাহ শুরু হয়েছে, যা সামগ্রিক সরবরাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    জাপান তার মোট অপরিশোধিত তেলের ৯০ শতাংশেরও বেশি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে থাকে। তবে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইল এবং তাদের মিত্রদের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিলে দেশটির জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। 
     
    ফলে রিজার্ভ তেলই এখন ভরসা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, চলতি মাসের শেষ নাগাদ উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে যৌথভাবে মজুত করা তেল ছাড়ার পরিকল্পনা রয়েছে।
     
    এদিকে জ্বালানির দাম রেকর্ড ১৯০ ইয়েন প্রতি লিটারে পৌঁছানোর পর জাপান সরকার ভর্তুকি চালু করেছে, যাতে দাম প্রায় ১৭০ ইয়েন প্রতি লিটারে সীমাবদ্ধ রাখা যায়। একইসঙ্গে সরকার এখনও বাধ্যতামূলক জ্বালানি সাশ্রয় নির্দেশনা জারি না করলেও সরবরাহ সংকটের আশঙ্কায় টয়লেট পেপারসহ প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মজুত না করার আহ্বান জানিয়েছে।

    অন্যদিকে টোকিও সফরের সময় ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) প্রধান ফাতিহ বাইরোল গত বুধবার জানান, প্রয়োজন হলে সংস্থাটি আরও মজুত করা তেল ছাড়ার জন্য প্রস্তুত রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তাকাইচি আইইএ-কে অনুরোধ জানান, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে তারা যেন অতিরিক্ত তেল ছাড়ার প্রস্তুতি রাখে। 
     
    ইরানের সঙ্গে যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে নিজেদের জরুরি মজুত করা তেল ছাড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন বলেছে, স্ট্রাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে এই তেল ছাড়া হয়েছে যাতে বাজারে সরবরাহ বাড়িয়ে দাম কমানো যায়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন