বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ট্রাম্প চাইছেন সমাধান, কঠোর অবস্থানে তেহরান

    ট্রাম্প চাইছেন সমাধান, কঠোর অবস্থানে তেহরান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান, এমনটাই জানিয়েছে একাধিক সূত্র। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংঘাতের ইতি টানার এই প্রচেষ্টা নতুন কূটনৈতিক সমীকরণ সৃষ্টি করছে। তবে ইরানের কঠোর অবস্থান নির্দেশ করছে যে, সমাধানের পথ এখনও সহজ নয়।

    সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি তার উপদেষ্টাদের জানিয়েছেন, তিনি দ্রুত ইরান যুদ্ধের ইতি টানতে চান।

    প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প কয়েক সপ্তাহের মধ্যেই এই সংঘাত শেষ করতে চান। হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, তিনি চান ১৪ মে’র আগেই যুদ্ধ শেষ হোক। কারণ ওই দিন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকটি আগেই হওয়ার কথা থাকলেও চলমান ইরান যুদ্ধের কারণে সম্প্রতি তা স্থগিত করা হয়।

    ট্রাম্প প্রায়ই দাবি করে আসছেন, গত মাসে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলা তার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে। তবে তার সমালোচকদের অভিযোগ, এই অভিযানের সুনির্দিষ্ট লক্ষ্য কী এবং তা কীভাবে অর্জন করা হবে তা এখনও পরিষ্কার করেনি তার প্রশাসন।

    এর মধ্যেই বুধবার (২৫ মার্চ) ইরান হোয়াইট হাউসের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে কটাক্ষ করে জানায়, তারা নিজেদের শর্তেই যুদ্ধ শেষ করবে।

    ইরানের এই প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে, এই সংঘাতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির সম্ভাবনা এখনও বেশ দূরের। প্রাণঘাতী এই সংঘাতে এক হাজারের বেশি ইরানি নিহত হয়েছেন এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে।

    তেহরান জানিয়েছে, তারা ট্রাম্পের দেয়া ১৫ দফা শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছে, তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের ওই পরিকল্পনায় ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, ক্ষেপণাস্ত্র উৎপাদন সীমিত করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার দাবি জানানো হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন