বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান

    হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাকের বাণিজ্যিক জাহাজে কোনো হামলা করা হবে না।

    রয়টার্সকে তিনি বলেন, “হরমুজ প্রণালিতে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমাদের সঙ্গে যোগাযোগ করে অনেক দেশ নিরাপদ চলাচলের অনুরোধ জানিয়েছে। আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) সিদ্ধান্ত নিয়েছে যে এই ছয় দেশের জাহাজ সবসময় নিরাপদ প্যাসেজ পাবে।”

    হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব জ্বালানির প্রায় এক পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরান হরমুজ প্রণালিতে আংশিক অবরোধ জারি করেছে, যা জ্বালানির সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করেছে।

    ইরান জানিয়েছে, ‘শত্রুভাবাপন্ন’ দেশগুলোর জাহাজে বিধিনিষেধ থাকবে, কিন্তু ‘মিত্র’ দেশগুলোর জাহাজে কোনো বাধা দেওয়া হবে না। তবে নিরাপদ চলাচলের জন্য হরমুজে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

    এর পাশাপাশি, ইরানি পার্লামেন্ট একটি নতুন আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে, যার মাধ্যমে বিদেশি জাহাজদের হরমুজ প্রণালি ব্যবহার করার জন্য টোল দিতে হবে।


    সূত্র : রয়টার্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন