বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • টোল ছাড়া হরমুজ পেরোনো যাবে না, নতুন আইন করছে ইরান

    টোল ছাড়া হরমুজ পেরোনো যাবে না, নতুন আইন করছে ইরান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক সব বিদেশি জাহাজকে টোল দিতে হবে—এমন একটি আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে । ইতিমধ্যে সেই আইনের খসড়া প্রস্তুত করার কাজও শুরু হয়েছে।

    ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজকে এ তথ্য জানিয়েছেন পার্লামেন্টের একজন আইনপ্রণেতা। নাম প্রকাশে অনিচ্ছুক সেই আইনপ্রণেতা বলেছেন, “হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণ ও তদারকিকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান এবং এ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক বিদেশি জাহাজগুলো থেকে টোল আদায় আদায়ে একটি নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্ট। সেই আইনের খসড়া তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।”

    প্রসঙ্গত, জ্বালানি পণ্য পরিবহনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যপথ হিসেবে হরমুজ প্রণালি খুবই গুরুত্বপূর্ন। জ্বালানির বৈশ্বিক বাজারের এক পঞ্চমাংশ পণ্য এই পথ দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান, ফলে জ্বালানির আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরহারে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, জ্বালানি তেলের দাম বাড়ছে এবং বিশ্বের বহু দেশ ইতোমধ্যে ভোগান্তিতে পড়েছে।

    ইরান অবশ্য বলেছে যে এই অবরোধ শুধু ‘শত্রুভাবাপন্ন’ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের ওপর প্রযোজ্য হবে। ‘অশত্রু’ কিংবা ‘মিত্রভাবাপন্ন’ দেশগুলোর জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহারে কোনো বাধা দেওয়া হবে না।

    তবে গত ২৪ মার্চ জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সদস্যরাষ্ট্রগুলোকে দেওয়া এক চিঠিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হয়েছে, ‘অশত্রু’ কিংবা মিত্রভাবাপন্ন যেসব দেশ বাণিজ্যিক প্রয়োজনে হরমুজ প্রণালি ব্যবহার করতে চায়, সেসব দেশের জাহাজকে অবশ্যই হরমুজে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

    সূত্র : দ্য স্ট্রেইট টাইমস


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন