বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • রেড ক্রিসেন্টের রিপোর্টে ইরানের বড়সড় ক্ষয়ক্ষতির চিত্র

    রেড ক্রিসেন্টের রিপোর্টে ইরানের বড়সড় ক্ষয়ক্ষতির চিত্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর হামলায় ইরানে ৮৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এই তথ্য প্রকাশ করেছে।

    সংস্থাটির প্রধান পীরহোসেন কোলিভান্দ বলেন, যৌথ সামরিক অভিযানে মোট ৮৫ হাজার ১৭৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৪ হাজার ৫৮৩টি আবাসিক ভবন এবং ১৯ হাজার ৬৯০টি বাণিজ্যিক স্থাপনা রয়েছে।

    তিনি জানান, মার্কিন সামরিক অভিযাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের রাজধানী তেহরান। সেখানে ২৮২টি চিকিৎসা কেন্দ্র এবং ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

    কোলিভান্দ দাবি করেন, এসব হামলা জেনেভা কনভেনশন অনুযায়ী ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য করা উচিত।

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সামরিক অভিযান চালানোর পর বর্তমান এই উত্তেজনা শুরু হয়। এর প্রতিবাদে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যৌথ সামরিক অভিযানে ইরানে ইতোমধ্যে ১,৩৪০ জনের বেশি নিহত হয়েছেন।

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সামরিক অভিযান চালানোর পর বর্তমান এই উত্তেজনা শুরু হয়। এর প্রতিবাদে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

    যৌথ সামরিক অভিযানে ইরানে ইতোমধ্যে ১,৩৪০ জনের বেশি নিহত হয়েছেন। যার মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

    এছাড়া লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ১,০৭২ জন নিহত এবং ২,৯৬৬ জন আহত হয়েছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন