বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্রাজিলের নতুন চ্যালেঞ্জ

    শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্রাজিলের নতুন চ্যালেঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতিতে নেমেই একের পর এক সমস্যার মুখোমুখি হচ্ছেন। আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল ফুটবল দল ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে মুখোমুখি হবে। তবে ম্যাচ দুটির আগে ইনজুরি, ফ্লাইট জটিলতা এবং অনুশীলনে অনুপস্থিতি নিয়ে সেলেসাওরা বেশ অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

    যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। সেই আসরে ‘হেক্সা’ মিশনের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। কিন্তু প্রস্তুতি পর্বেই নানা বাধার মুখে পড়েছে দলটি।

    ইনজুরির কারণে আগেই দল থেকে ছিটকে গেছেন গোলরক্ষক অ্যালিসন বেকার, ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো এবং এবং গ্যাব্রিয়েল মাগালায়েস। এদের মধ্যে দুজনের বিকল্প খেলোয়াড় দলে নেওয়া হলেও, গ্যাব্রিয়েল মাগালায়েসের জায়গায় এখনো কাউকে ডাকেননি প্রধান কোচ কার্লো আনচেলত্তি।   

    এদিকে ফ্লাইট জটিলতায় এখনো যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দিতে পারেননি ডগলাস সান্তোস এবং লুইজ হেনরিক। ফলে ফ্রান্স ম্যাচের আগে তাদের পর্যাপ্ত দলীয় অনুশীলন করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

    আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৩১ মার্চ অরল্যান্ডোতে তারা খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ম্যাচ দুটিকে সামনে রেখে মঙ্গলবার (২৪ মার্চ) অনুশীলন করেছে ব্রাজিল দল। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর, ওই সেশনে দলের সঙ্গে ছিলেন না পিএসজির তারকা ডিফেন্ডার মার্কিনিয়োস। যদিও তিনি ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন।

    দলের আরেক সদস্য, অ্যাটাকিং মিডফিল্ডার রায়ানও চোটের অস্বস্তিতে ভুগছেন। সে কারণে তিনি নিয়মিত দলীয় অনুশীলন ও ভারী শারীরিক সেশন থেকে বিরত রয়েছেন। তবে নিজের মতো করে ম্যাচের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

    ফ্রান্স ম্যাচের আগে ব্রাজিল এখন পর্যন্ত দু’দিন অনুশীলন করছে। মঙ্গলবার প্রথম দিন নির্ধারিত সময়ে হাজির হতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এন্ড্রিক ফেলিপে, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ওয়েসলি, কাইকি, দানিলো ও গোলরক্ষক হুগো সুজা। ফলে আজই (বুধবার) কেবল পুরো দলকে একসঙ্গে ম্যাচের প্রস্তুতির জন্য পেয়েছেন আনচেলত্তি। ওরল্যান্ডোতে সকালে অনুশীলন সেরে ফ্রান্স ম্যাচ খেলার জন্য এদিনই বোস্টনে যাত্রা করবে ব্রাজিল। ফলে বুধবারই প্রথমবারের মতো পুরো দলকে একসঙ্গে পেয়েছেন আনচেলত্তি।

    বুধবার সকালে অরল্যান্ডোতে অনুশীলন শেষ করে ফ্রান্স ম্যাচ খেলতে বোস্টনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে ব্রাজিল দলের।

    এরই মধ্যে, দলের অনুশীলনে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিভালদো। বর্তমানে অরল্যান্ডোতেই বসবাস করেন তিনি। খেলোয়াড়ি জীবনে ২০০২-০৩ মৌসুমে ইন্টার মিলানে আনচেলত্তির সঙ্গে একসঙ্গে খেলেছিলেন রিভালদো। সাবেক সতীর্থের সঙ্গে পুনর্মিলন এবং বর্তমান প্রজন্মের অনুশীলন কাছ থেকে দেখার সুযোগ দুই মিশনই এদিন পূর্ণ করেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।

    বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টায় ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন