মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৫ হাজার টাকার বেশি

সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৫ হাজার টাকার বেশি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম কমার প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দামে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরি ৪ হাজার ৪৯০ টাকা কমে হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।

এর আগে গত ১৯ মার্চ দু’দফায় সোনার দামে মোট ১৫ হাজার ৩৩৮ টাকা কমানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় এক সপ্তাহের ব্যবধানে আবারও দাম কমলো।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন