মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার

রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্র মালিকানাধীন জ্বালানি খাতের দুই কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড-এর পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানি দুটি পৃথকভাবে এই তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ওয়াসিম জাব্বার, যিনি বাংলাদেশের সাবেক অতিরিক্ত সচিব। তার নিয়োগ ৫ মার্চ ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

অন্যদিকে, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন মো. আরফানুল হক, যিনি বর্তমানে পেট্রোবাংলা-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
যমুনা অয়েল সূত্র জানায়, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস ডিভিশনের (ইএমআরডি) ৫ মার্চ ২০২৬ তারিখের চিঠি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ৮ মার্চ ২০২৬ তারিখের চিঠির প্রেক্ষিতে তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন