বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরান যুদ্ধ থেকে ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ড

    ইরান যুদ্ধ থেকে ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস গেরাল্ড আর ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপে ফিরে যাচ্ছে। জাহাজটি ইরান যুদ্ধের জন্য মোতায়েন করা হয়েছিল, কিন্তু লন্ড্রি বিভাগে আগুন লাগার কারণে এর কার্যক্রম স্থগিত করা হয়েছে।

    মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সূত্রে জানা গেছে, ১২ মার্চ আগুন নেভাতে গিয়ে দু’জন সেনা আহত হন এবং অন্তত ১০০টি বিছানা ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস হয়। এছাড়া জাহাজের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছে, যার কারণে অধিকাংশ ওয়াশরুম ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। প্রকৌশলী টিম জানিয়েছে, এই সমস্যা সারাতে জাহাজকে ডক-ইয়ার্ডে নেওয়া ছাড়া উপায় নেই।

    গত ৪ ফেব্রুয়ারি ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংলাপ শুরু হওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে তিনটি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েনের নির্দেশ দেন। ইউএসএস গেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওই নির্দেশ অনুযায়ী মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছায়।

    ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর জাহাজ দুটি থেকে বেশিরভাগ বিমান অভিযান ও হামলা পরিচালিত হয়েছে। কিন্তু জাহাজটি টানা ৯ মাস সাগরে থাকার কারণে নাবিকদেরও ক্লান্তি দেখা দিয়েছে।

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি অনুযায়ী, রণতরী একটানা সর্বোচ্চ ৬ মাস সাগরে টহল দিতে পারে। সব পরিস্থিতি বিবেচনা করে জাহাজটি গ্রিসের ক্রিট দ্বীপে ফিরে গিয়ে মেরামত ও নাবিকদের বিশ্রামের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    সূত্র: এএফপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন