বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্পের বক্তব্যকে সময়ক্ষেপণ বলছে ইরান

    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্পের বক্তব্যকে সময়ক্ষেপণ বলছে ইরান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের সঙ্গে সংঘাত প্রশমনে ইতিবাচক আলোচনা চলছে—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ইরানের বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

    তবে এই দাবি সরাসরি নাকচ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আধা-সরকারি বার্তাসংস্থা মেহের নিউজকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি। তার মতে, ট্রাম্প মূলত সময়ক্ষেপণ এবং বৈশ্বিক জ্বালানির বাজারে প্রভাব ফেলতেই এমন বক্তব্য দিচ্ছেন।

    আরাগচি বলেন, “সঠিক সময় এলে যুক্তরাষ্ট্র তাদের সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। তবে অঞ্চলের উত্তেজনা কমাতে প্রতিবেশী দেশগুলো যে উদ্যোগ নিচ্ছে, সে বিষয়ে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গেই কথা বলা উচিত, কারণ সংঘাতের সূচনা তারাই করেছে।”

    অন্যদিকে, ট্রাম্পের ঘোষণার পর ইরানি গণমাধ্যমগুলো দাবি করেছে, সম্ভাব্য পাল্টা হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হয়েছে।

    এর আগে ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারিও দেন তিনি। তবে সর্বশেষ ঘোষণায় তিনি সেই অবস্থান থেকে সরে এসে আলোচনার দাবি করেছেন।


    সূত্র: আলজাজিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন