বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • একাত্তরের গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব উত্থাপন

    একাত্তরের গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব উত্থাপন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৭১ সালে সংঘটিত গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার দাবি তুলে মার্কিন কংগ্রেস-এ একটি নতুন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গত শুক্রবার (২০ মার্চ) কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান এ প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।

    প্রস্তাবে ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ, ব্যাপক বাস্তুচ্যুতি এবং নারীদের ওপর চালানো নির্যাতনের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বিষয়টি এখন পর্যালোচনার জন্য কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।

    এতে উল্লেখ করা হয়, তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের সঙ্গে দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক আচরণ করে আসছিল, যার পরিণতিতে সংঘটিত হয় ভয়াবহ মানবিক বিপর্যয়।

    প্রস্তাবে আরও বলা হয়েছে, একাত্তরের সময় জামায়াতে ইসলামী পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল, ফলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

    গণহত্যার প্রমাণ হিসেবে সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস-এর আলোচিত ‘Genocide’ প্রতিবেদন এবং ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড-এর পাঠানো ঐতিহাসিক ‘Blood Telegram’-এর উল্লেখ করা হয়েছে। এসব দলিল থেকে স্পষ্ট হয়, অপারেশন সার্চলাইট ছিল একটি পরিকল্পিত গণহত্যা।

    প্রস্তাবের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন ১৯৭১ সালের এই নৃশংস ঘটনাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন