শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ইসলামাবাদকে হ্রাসকৃত মূল্যে তেল দিতে প্রস্তুত রাশিয়া

    ইসলামাবাদকে হ্রাসকৃত মূল্যে তেল দিতে প্রস্তুত রাশিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল সরবরাহের জন্য এবার ভারতের পর পাকিস্তানকেও প্রস্তাব দিয়েছে রাশিয়া। পাকিস্তানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালবার্ট খোরেভ গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইসলামাবাদকে হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল সরবরাহ করতে রাজি আছে মস্কো।

    ইসলামাবাদে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে খোরেভ বলেন, ইসলামাবাদ যদি আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করে, তাহলে পাকিস্তানের কাছে হ্রাসকৃত মূল্যে তেল বিক্রি করবে রাশিয়া।

    রুশ রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো জ্বালানি খাত এবং এই খাতের যেকোনো অগ্রগতি ইসলামাবাদের উদ্যোগ গ্রহণের ওপর নির্ভর করবে।

    রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন যে, জ্বালানি খাতই দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এই খাতে যেকোনো অগ্রগতি ইসলামাবাদের উদ্যোগ গ্রহণের ওপর নির্ভর করবে।

    প্রসঙ্গত, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং তার জেরে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হরমুজ প্রণালিতে ইরান অবরোধ আরোপ করায় অন্য অনেক দেশের মতো পাকিস্তানও ভোগান্তিতে পড়েছে। কারণ, দেশটি জ্বালানি তেলের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর নির্ভরশীল এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার কারণে জ্বালানির নতুন চালান আসতে পারছে না।

    এ কারণে ইতোমধ্যে সাধারণ ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম ২০ শতাংশ বাড়াতে বাধ্য হয়েছে পাকিস্তানের সরকার।

    সংবাদ সম্মেলনে খোরেভ বলেন, ইরানে প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক পদক্ষেপ বিশ্বকে হতবাক করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে ‘জটিল ও অপ্রত্যাশিত’ উল্লেখ করে তিনি বলেন, “বর্তমান উত্তেজনা কখন ও কীভাবে শেষ হবে— তা বলা কঠিন।”


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন