বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • মধ্যপ্রাচ্যে ২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ঘোষণা

    মধ্যপ্রাচ্যে ২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর সম্ভবত ২০ মার্চ উদযাপিত হবে, এমন তথ্য দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এই বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী, শাওয়াল মাসের প্রথম দিন ২০ মার্চ হতে পারে।

    তিনি বলেন, রমজানের ২৯তম দিনে আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। ফলে অধিকাংশ আরব দেশে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং তার পরদিনই ঈদ উদযাপিত হতে পারে।

    এদিকে শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রও একই ধরনের পূর্বাভাস দিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হতে পারে।

    জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ রমজানের ২৯তম দিনে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাওয়ায় সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে ১৯ মার্চ রমজানের ৩০তম দিন পূর্ণ হবে।

    পর্যবেক্ষণ অনুযায়ী, ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ ঘটলেও সূর্যাস্তের সময় চাঁদের বয়স ও অবস্থান এমন থাকবে, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব। এমনকি টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদ দেখা কঠিন হতে পারে।

    তবে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি ধারণের সম্ভাবনা থাকলেও তা সাধারণ পর্যবেক্ষণে দৃশ্যমান হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    এসব হিসাব-নিকাশের ভিত্তিতে ২০ মার্চ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন