কোম্পানির রিটার্ন জমার সময় এক মাস বৃদ্ধি

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোম্পানি করদাতাদের রিটার্ন জমানোর সময় এক মাস বাড়িয়েছে।
রোববার (১৫ মার্চ) এক আদেশে কোম্পানি রিটার্ন জমানোর সময় ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এর আগে সময় বৃদ্ধি করে ১৫ মার্চ ও ১৫ ফেব্রুয়ারি কোম্পানি করদাতারদের রিটার্ন জমার সময় নির্ধারিত করেছিল এনবিআর।
করনীতির দ্বিতীয় সচিব একরামুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়, 'আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করা হলো।
সম্প্রতি কোম্পানির রিটার্ন জমার সময় বাড়াতে এনবিআরে চিঠি পাঠায় ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন।
এর আগে ব্যক্তি-শ্রেণির করদাতার জন্য রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করে ৩১ মার্চ করে এনবিআর।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন