বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয় হাসিনার ফেরার গুঞ্জন ছড়ানোর পেছনে ‘ইকো চেম্বার’: তথ্য উপদেষ্টা মান্নার গাড়িতে আগুনের মামলায় পরিবারের ম্যানেজারের জামিন
  • ক্রিকেটার সিধুর সঙ্গে বন্ধুত্বে মজলেন মালাইকা অরোরা

    ক্রিকেটার সিধুর সঙ্গে বন্ধুত্বে মজলেন মালাইকা অরোরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের “আইটেম গার্ল” মালাইকা অরোরা সবসময়ই মিডিয়ার মনোযোগের কেন্দ্রে থাকেন। কখনো আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ, কখনো অর্জুন কাপুরের সঙ্গে অসম প্রেম—মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।

    তবে এবার গুঞ্জন নয়, বরং নিজেই প্রকাশ করেছেন নিজের জীবনের বিশেষ বন্ধুর কথা। তিনি আর কেউ নন, সাবেক ভারতীয় ক্রিকেটার ও জনপ্রিয় ব্যক্তিত্ব নভজ্যোত সিং সিধু।

    সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হয়ে মালাইকা জানিয়েছেন, সিধু তাঁর জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু। আবেগপ্রবণ হয়ে মালাইকা বলেন, “অনেকে বলেন একটা বয়সের পর নতুন বন্ধু পাওয়া কঠিন। কিন্তু সিধুর মধ্যে আমি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছি। তার প্রতি আমার ভালোবাসা এতটাই অকৃত্রিম যে আমি জানি, তিনি কখনোই আমার মনে কষ্ট দেবেন না।”

    শো-এর মাঝেই মালাইকা মজার এক তথ্যও ফাঁস করেন। তিনি জানান, সিধু নিয়মিত ১৫-২০ দিনের ব্যবধানে অমৃতসর থেকে মালাইকার জন্য খাঁটি সাদা মাখন, মুখরোচক স্ন্যাকস এবং গুড় পাঠান। শো-র সঞ্চালক কপিল শর্মা হেসে বলেন, “অমৃতসরের খাঁটি সাদা মাখন দেখলেই এখন আপনার কথা মনে পড়ে যায়।”

    মালাইকা ও সিধুর বন্ধুত্বের এই আবেগপ্রবণ মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ