বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয় হাসিনার ফেরার গুঞ্জন ছড়ানোর পেছনে ‘ইকো চেম্বার’: তথ্য উপদেষ্টা মান্নার গাড়িতে আগুনের মামলায় পরিবারের ম্যানেজারের জামিন কাতারের শান্তিপ্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, নতুন হামলার শঙ্কা দুই মাসে ওয়াসার কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি দুখু গ্রেপ্তার
  • মান্নার গাড়িতে আগুনের মামলায় পরিবারের ম্যানেজারের জামিন

    মান্নার গাড়িতে আগুনের মামলায় পরিবারের ম্যানেজারের জামিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়ক মান্নার পরিবারের ব্যবহৃত গাড়িতে আগুন লাগার ঘটনায় করা মামলায় পরিবারের ম্যানেজার মো. মামুন মণ্ডলকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এক হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

    আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামুন দীর্ঘদিন ধরে মান্নার পরিবারের ম্যানেজার হিসেবে কাজ করছেন। ঘটনাটি নিছক দুর্ঘটনা দাবি করে তাঁর জামিনের আবেদন করা হয়েছিল।

    এর আগে গত ২৬ অক্টোবর মামুন মণ্ডল (২৯) ও গাড়ির টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারীকে (৩৭) গ্রেপ্তার করে পুলিশ।

    মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। শুনানি শেষে মামুনের জামিন মঞ্জুর করা হয়।

    মামলার অভিযোগে বলা হয়েছে, রাজধানীর ভাটারা এলাকার একটি বাড়ির গ্যারেজে চিত্রনায়ক মান্নার স্ত্রী সেলির ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৫-০৭৭৫ নম্বরের একটি ব্যক্তিগত গাড়ি দীর্ঘদিন ধরে পড়ে ছিল। গাড়িটির নিচে তেলের চিহ্ন দেখতে পেয়ে বাড়ির কর্তৃপক্ষ সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। পরে গাড়িটি ওয়ার্কশপে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও গত ২৬ অক্টোবর গ্যারেজেই মামুন ও সোহেল গাড়িটি মেরামতের কাজ শুরু করেন। এ সময় সন্ধ্যা ৬টার দিকে গাড়িটিতে আগুন লাগে।

    অভিযোগ অনুযায়ী, আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া পাশে থাকা আরেকটি ব্যক্তিগত গাড়ি, গ্যারেজ, বিদ্যুতের তার, সিসিটিভি ক্যামেরা, গেটের শাটার ও ভবনের বিভিন্ন স্থানের কাচ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    এ ঘটনায় বাড়ির ম্যানেজার মো. গাজি মানিক মিয়া ভাটারা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন