বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয় হাসিনার ফেরার গুঞ্জন ছড়ানোর পেছনে ‘ইকো চেম্বার’: তথ্য উপদেষ্টা মান্নার গাড়িতে আগুনের মামলায় পরিবারের ম্যানেজারের জামিন কাতারের শান্তিপ্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, নতুন হামলার শঙ্কা দুই মাসে ওয়াসার কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আসামি দুখু গ্রেপ্তার
  • কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয়

    কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরাকের সোলাইমানিয়ায় এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্ট ২০২৬-এর দ্বিতীয় লেগে (লেগ-২) রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন বাংলাদেশের আর্চাররা।

    ফাইনালে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে হেরে পিছিয়ে পড়ে দলটি। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ৫৫-৫৪ পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশের আর্চাররা।

    তৃতীয় সেটেও দাপট ধরে রেখে ৫৫-৫২ পয়েন্টে জেতে বাংলাদেশ। চতুর্থ সেটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ৫২-৫১ পয়েন্টে সেটটি জিতে স্বর্ণপদক নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

    বাংলাদেশের হয়ে এই সাফল্যে অবদান রাখেন আব্দুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন