বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ৮৪ ইরানি নাবিকের মরদেহ হস্তান্তর করছে শ্রীলঙ্কা

    ৮৪ ইরানি নাবিকের মরদেহ হস্তান্তর করছে শ্রীলঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার একটি আদালত ৮৪ জন ইরানি নাবিকের মরদেহ ইরান দূতাবাসে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন। বুধবার (১১ মার্চ) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স, স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে।

    ঘটনার পেছনে রয়েছে ভারত মহাসাগরে গত মাসে সংঘটিত একটি দুর্ঘটনা। মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ভারত আয়োজিত নৌমহড়া থেকে ফেরার সময়, ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা একটি মার্কিন সাবমেরিন থেকে টর্পেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটিতে দেড় শতাধিক ইরানি নাবিক ছিলেন। দুর্ঘটনার সময় শ্রীলঙ্কার নৌবাহিনী ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে প্রাপ্ত সংকেতের ভিত্তিতে দ্রুত উদ্ধার অভিযান চালায়। কিছু নাবিককে জীবিত ও আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও অধিকাংশ নাবিক নিখোঁজ ছিলেন। পরবর্তীতে শ্রীলঙ্কার নৌবাহিনী অনেকের মরদেহ উদ্ধার করে।

    এর আগে ইরানের আরেকটি যুদ্ধজাহাজ আইআরআইএস লাভান এবং তার ১৮৩ নাবিককে আশ্রয় দেয় ভারত। জাহাজটি ২৮ ফেব্রুয়ারি প্রযুক্তিগত সমস্যার কারণে বিপদ সংকেত পাঠায়। ভারতের নরেন্দ্র মোদি সরকার জানিয়েছে, কচিতে জাহাজের নোঙরের জন্য আবেদন ২৮ ফেব্রুয়ারি পাওয়া যায়। ১ মার্চ ডকিং অনুমোদন করা হয় এবং ৪ মার্চ থেকে জাহাজটি কচিতে অবস্থান করছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন