শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ নাগোয়ায় বৃষ্টির বাধা, শান্ত-লিটনদের অনুশীলন স্থগিত অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি
  • সোনার বাজার উর্ধ্বমুখী, ভরি ছাড়াল ২ লাখ ৭০ হাজার

    সোনার বাজার উর্ধ্বমুখী, ভরি ছাড়াল ২ লাখ ৭০ হাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবারের তুলনায় এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার টাকার বেশি বেড়ে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম বুধবার (১১ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

    নতুন দামের তালিকা অনুযায়ী:

    ২২ ক্যারেট: ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা

    ২১ ক্যারেট: ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা

    ১৮ ক্যারেট: ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা

    সনাতন পদ্ধতি: ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা

    সোনার সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরিতে ২২ ক্যারেট রুপার দাম ১৭৫ টাকা বেড়ে ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতি ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ