সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঘরে কন্যা সন্তান—রিজিক ও আশীর্বাদের অমুল্য উপহার

ঘরে কন্যা সন্তান—রিজিক ও আশীর্বাদের অমুল্য উপহার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কন্যা সন্তানের জন্ম শুধু একজন বাবা-মায়ের জীবনে নয়, বরং চারপাশের পরিবেশ ও জীবনের সমীকরণেও বিশেষ পরিবর্তন আনে। এক ছোট্ট তুলতুলে হাত যখন পিতৃ-মাতৃ আঙুল ধরে, তখন জন্ম নেয় অদ্ভুত প্রশান্তি, যা অর্থ বা মালিকানা দিয়ে মাপা যায় না।

সমাজে এখনও অনেকেই অবচেতনভাবে কন্যা সন্তানকে “সংসারের খরচ” বা “ভবিষ্যতের দায়িত্ব” হিসেবে দেখেন। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কন্যা সন্তানকে 'রহমত' বা আশীর্বাদ হিসেবে বিবেচনা করা হয়। সৃষ্টিকর্তার রহমত যেখানে থাকে, সেখানে অভাব বা দুশ্চিন্তার জায়গা থাকে না।

কন্যা সন্তানের উপস্থিতি পরিবারের জীবনযাত্রাতেও প্রভাব ফেলে। অনেক অভিভাবক উল্লেখ করেন, মেয়ের জন্মের পর হঠাৎ করেই ব্যবসা বা চাকরিতে উন্নতি, আটকে থাকা সুযোগের সদ্ব্যবহার—এমন ঘটনাগুলো ঘটতে থাকে। বিশেষজ্ঞদের মতে, এটি হলো 'রিজিকের হিসাব বদলে যাওয়া'।

রিজিক শুধু আর্থিক নয়; শারীরিক সুস্থতা, বিপদ থেকে বেঁচে যাওয়া, মানসিক শান্তি—এসবও অন্তর্ভুক্ত। ছেলে বংশের প্রদীপ হতে পারে, কিন্তু কন্যা সন্তান পুরো ঘর আলোকিত করে। দিনশেষে মেয়ের “বাবা” বা “মা” ডাকার মুহূর্ত একদিনের ক্লান্তি নষ্ট করে দেয়।

কন্যা সন্তানকে বোঝা না বলে বরং পরিবারের জন্য এক অদৃশ্য ঢাল এবং ভবিষ্যতের জন্য আশীর্বাদ হিসেবে গ্রহণ করা উচিত। ঘরে কন্যা সন্তান এলে দুশ্চিন্তার পরিবর্তে কৃতজ্ঞতার সঙ্গে আনন্দ করা উচিত, কারণ এটি সৃষ্টিকর্তার বিশেষ উপহার।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন