সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইহসান: মানুষের সঙ্গে সুন্দর আচরণের ইসলামি শিক্ষা ডেঙ্গু প্রতিরোধে ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৬ ম্যাচে ৭ গোল, তোরেসকে নিয়ে নতুন ভাবনায় পিএসজি মরিনহোর রেফারিং অভিযোগ, সিমিওনের বার্তা :‘সম্মানের সীমা অতিক্রম করা ঠিক নয়’ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের বিদেশ সফরে কোটি কোটি টাকা অপচয় হতো: রিজভী জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর, বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা : মাহদী আমিন চট্টগ্রাম বিভাগের ১২ কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট, কয়েক হাজার ব্যবহারকারীর ভোগান্তি নিখোঁজের পর মিলছে শিশুদের মরদেহ, আট মাসে নিহত ১৫৫
  • সংখ্যালঘুদের নিরাপত্তায় কঠোর অবস্থান ধর্মমন্ত্রীর

    সংখ্যালঘুদের নিরাপত্তায় কঠোর অবস্থান ধর্মমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা রক্ষায় যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

    সোমবার (১১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের নির্যাতন বা হয়রানি তিনি কোনোভাবেই সহ্য করবেন না। প্রয়োজনে এই লক্ষ্য বাস্তবায়নে নিজের মন্ত্রিত্ব ছেড়ে দিতেও তিনি পিছপা হবেন না বলে জানান।

    তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুদের পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশে কেউ যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর নজরদারিতে রয়েছে।

    মতবিনিময়ে ধর্মমন্ত্রী চলতি বছরে হজ ব্যবস্থাপনা ও খরচ কমানোর উদ্যোগের কথাও উল্লেখ করেন। তিনি জানান, ইতোমধ্যে হজের ব্যয় কিছুটা হ্রাস করা সম্ভব হয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী মৌসুমে খরচ আরও কমানোর পরিকল্পনা রয়েছে।

    তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক উদ্যোগ একটি মহলকে অস্বস্তিতে ফেলেছে। জনগণের কল্যাণে নেওয়া এসব পদক্ষেপ বাধাগ্রস্ত করতেই একটি গোষ্ঠী অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে তিনি দাবি করেন।

    রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, একটি পক্ষ দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। এরা নানা ধরনের ষড়যন্ত্র ও গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

    দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, সরকার জিরো টলারেন্স নীতিতে অটল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

    এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অপপ্রচার রোধ, সুশাসন নিশ্চিত এবং নাগরিকদের ব্যক্তিগত মর্যাদা রক্ষায় এ আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ