মঙ্গলবার, ১২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • ১৬ মে চাঁদপুর আসছেন তারেক রহমান: এক নজরে পূর্ণাঙ্গ কর্মসূচি

    ১৬ মে চাঁদপুর আসছেন তারেক রহমান: এক নজরে পূর্ণাঙ্গ কর্মসূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৬ মে (শনিবার) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। 

    সোমবার প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক পত্রে এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচিতে কিছুটা পরিবর্তন এনে হাজীগঞ্জ উপজেলার জনসভাটি বাতিল করা হয়েছে এবং এর পরিবর্তে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভা অন্তর্ভুক্ত করা হয়েছে।

    ​চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সফরের প্রথম কর্মসূচি হিসেবে সকাল সাড়ে ১১টায় তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখবেন।

    ​এরপর দুপুর সাড়ে বারোটায় তিনি শাহরাস্তি উপজেলার ঐতিহাসিক ‘খোর্দ্দ খাল’ খনন কাজের শুভ উদ্বোধন করবেন। সেখান থেকে যাত্রা করে দুপুর পৌনে দুটায় তিনি চাঁদপুর সদরে পৌঁছাবেন এবং ‘বিশ্বখাল’ খনন প্রকল্পের উদ্বোধন করবেন।

    ​বিকেলে জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে তিনটায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি সরাসরি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করবেন। সরকারি কর্মসূচি শেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির দলীয় সভায় যোগ দেবেন তিনি। দিনব্যাপী এই কর্মব্যস্ত সফর শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করার কথা রয়েছে।

    ​প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চাঁদপুর ও কুমিল্লার বরুড়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণের মতো জনবান্ধব কর্মসূচিগুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সফরটি নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ