বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিযানে তেহরানে নিহত ৪০

    ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিযানে তেহরানে নিহত ৪০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আরও তীব্র হয়েছে। চলমান অভিযানে দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণ এবং হামলার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় হামলায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।

    সোমবার (৯ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। 

    প্রতিবেদনে বলা হয়, তেহরানের রেসালাত স্কয়ারের কাছে একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। এতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

    এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তাদের প্রতিবেদকেরা রাজধানী তেহরানে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে— তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

    আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল দিনভর তেহরানের পরিস্থিতি ছিল অস্থির। শহরটিতে প্রতি এক থেকে দুই ঘণ্টা পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুধু তেহরান নয়, একই দিনে ইসফাহানসহ ইরানের আরও কয়েকটি বড় শহরেও হামলার খবর পাওয়া গেছে।

    এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান হামলা মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত টানা ১১ দিনে গড়িয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এ পর্যন্ত সংঘাতে দেশটিতে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

    ক্রমাগত এই হামলা ও পাল্টা উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন