বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ট্রাম্পের আশ্বাসে বিশ্ব তেলের বাজারে ৯ শতাংশ পতন

    ট্রাম্পের আশ্বাসে বিশ্ব তেলের বাজারে ৯ শতাংশ পতন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হতে পারে’— এমন ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে পতন শুরু হয়েছে। ইতোমধ্যে প্রতি ব্যারেল তেলের দাম শতকরা প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কমেছে বলে বাজার বিশ্লেষকদের তথ্য জানিয়েছে।

    অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)— উভয়েরই দাম কমেছে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আজ মঙ্গলবার দিনের শুরু থেকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯২ দশমিক ৫০ ডলারে, যা আগের দিন সোমবারের দামের চেয়ে ৮ দশমিক ৫ শতাংশ কম এবং ডব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৮ দশমিক ৬০ ডলারে, যা সোমবারের দামের তুলনায় ৯ শতাংশ কম।

    ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা সংকটের কারণে গত কয়েক দিন ধরেই চড়ছিল অপরিশোধিত জ্বালানি তেলের। গত ৮ মার্চ রোববার তা চূড়ান্ত পর্যায়ে যায় এবং বিগত চার বছরের জ্বালানি তেলের দামের রেকর্ড ভেঙে ফেলে। বিবিসির তথ্য অনুসারে, রোববার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড (প্রতি ব্যারেল) বিক্রি হয় ১০৮ দশমিক ৬৮ ডলারে এবং ডব্লিউটিআই (প্রতি ব্যারেল) বিক্রি হয় ১০৮ ডলারে। আগের দিন শনিবারের তুলনায় রোববার শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম ১৮ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম ২০ শতাংশ বেড়েছিল বলেও উল্লেখ করা হয়েছিল বিবিসির প্রতিবেদনে।

    সোমবারও এই উল্লম্ফনের ধারা অব্যাহত ছিল। তবে এদিন ফ্লোরিডায় এক সংবাদসম্মেনে ট্রাম্প বলেন, যুদ্ধ খুব শিগগিরেই শেষ হবে। তার এই ঘোষণার পর থেকেই কমতে শুরু করে তেলের দাম।

    বাজার অবশ্য এখনও চড়া আছে। কারণ বিবিসির ঘোষণা অনুসারে, যুদ্ধের আগের দিনগুলোর তুলনায় এখনও আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩০ শতাংশ বেশি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন