বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ১২৫৫

    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ১২৫৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাত তীব্র রূপ নিচ্ছে। গত সপ্তাহে ইরানে যৌথ হামলার পর ইরানও পাল্টা আক্রমণ চালিয়েছে, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও দূতাবাসকে লক্ষ্য করে।

    এদিকে গত নয়দিনে ইরানে ১ হাজার ২৫৫ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও ১২ হাজার মানুষ আহত হয়েছে। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফরিয়ান আল জাজিরার সঙ্গে গত নয় দিনে নিহত ও আহতদের সংখ্যা সম্পর্কে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ১২ জনেরও বেশি মানুষ আহত এবং প্রায় এক হাজার ২৫৫ জন নিহত হয়েছে।

    নিহতদের বয়স আট মাস থেকে ৮৮ বছর। নিহতদের মধ্যে ২০০ জন নারীও রয়েছেন। মিনাব প্রাথমিক বিদ্যালয়ে ১৬৮ জন শিশু নিহত হয়েছে। এছাড়া ৫৫ জন স্বাস্থ্যসেবা কর্মী আহত এবং ১১ জন নিহত হয়েছেন যাদের মধ্যে চারজন চিকিৎসক, দুইজন নার্স এবং তিনজন জরুরি কর্মী রয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন