বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়ে ট্রাম্পের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়ে ট্রাম্পের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-এর নিয়োগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শুধুমাত্র বলেন, “দেখা যাক কী হয়।”

    স্থানীয় সময় রোববার (৮ মার্চ) ইসরাইলি সংবাদমাধ্যমটিকে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ভবিষ্যৎ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘পারস্পরিক’ এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই যুদ্ধ অবসানের সিদ্ধান্ত নেবেন।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয় এটি পারস্পরিক… কিছুটা হলেও। আমরা কথা বলছি। সঠিক সময়ে আমি সিদ্ধান্ত নেব, তবে সবকিছু বিবেচনায় নেয়া হবে।’

    এর আগে ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা তার (ট্রাম্পের) ‘অনুমোদন’ ছাড়া বেশি দিন টিকতে পারবেন না।

    মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে তিনি বলেন, ‘তাকে ইরানের নতুন নেতা নির্বাচনে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। তা না হলে তিনি (নতুন নেতা) বেশি দিন টিকতে পারবেন না।’

    টাইমস অব ইসরাইলকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগকে নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানান। দুর্নীতির মামলায় বর্তমানে বিচারের মুখোমুখি রয়েছেন নেতানিয়াহু।

    ট্রাম্প বলেন, ‘বিবিকে (নেতানিয়াহুর ডাক নাম) অবিলম্বে ক্ষমা করা উচিত। তাকে ক্ষমা না দিয়ে হারজোগ খুব খারাপ কাজ করছেন। আমরা চাই বিবি যুদ্ধের দিকে মনোযোগ দিন, কোনো হাস্যকর ক্ষমা প্রক্রিয়ার দিকে নয়।’

    এদিকে মোজতবা খামেনির নিয়োগের সমালোচনা করেছেন রিপাবলিকান সিনেটরের লিন্ডসি গ্রাহাম। তিনি বলেন, ‘নিহত আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন নেতা হিসেবে বেছে নেওয়া ‘আমাদের প্রত্যাশিত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য নয়।’

    দক্ষিণ ক্যারোলিনার এই সিনেটর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমার বিশ্বাস, সময়ের ব্যাপার, তিনিও শেষ পর্যন্ত তার বাবার মতোই পরিণতির মুখোমুখি হবেন।’

    গ্রাহাম দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পক্ষে অবস্থান নিয়ে আসছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল গত সপ্তাহে জানায়, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ট্রাম্পকে রাজি করাতে কীভাবে লবিং করতে হবে সে বিষয়ে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন