বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সেনা নিহত

    সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সেনা নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত আরও একজন মার্কিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

    সেন্টকম জানায়, গত ১ মার্চ সৌদি আরবে মার্কিন সেনাদের ওপর হামলার সময় গুরুতর আহত হওয়া এক সেনা সদস্য রোববার (৮ মার্চ) রাতে মারা যান। মধ্যপ্রাচ্যে ইরানি শাসনের প্রাথমিক হামলার সময় তিনি আহত হয়েছিলেন।

    সেন্টকমের তথ্য অনুযায়ী, চলমান “অপারেশন এপিক ফিউরি” চলাকালে এটি সপ্তম মার্কিন সেনার মৃত্যুর ঘটনা। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। নিহত সেনা সদস্যের পরিবারের সদস্যদের অবহিত করার ২৪ ঘণ্টা পর তার পরিচয় প্রকাশ করা হবে।

    এদিকে রোববার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে দুইজন প্রবাসী নিহত হয়েছেন। তাদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয়। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে এক প্রতিবেদনে খবর প্রকাশ করেছে আল জাজিরা। সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের

    প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের আবাসিক ভবনে হামলা চালায় ইরান। এতে আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তবে আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

    এর আগে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছিল, তারা সৌদি আরবের আল-খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

    অন্যদিকে গত মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটও ড্রোন হামলার শিকার হয় বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন