শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ইরানের নির্বাচনে আমেরিকার হস্তক্ষেপের ইঙ্গিত

    ইরানের নির্বাচনে আমেরিকার হস্তক্ষেপের ইঙ্গিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন ও ইসরায়েলি সেনারা টানা কয়েক দিন ধরে ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে। মাঝে মাঝে কঠোর হুঁশিয়ারি দিয়ে এই হামলার মাত্রা বাড়ানোর ইঙ্গিতও দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব রাখতে চাওয়ার বার্তাও দিয়েছেন।

    স্থানীয় সময় শনিবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সামনে ট্রাম্প এ প্রঙ্গে কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।

    ট্রাম্প বলেন, ইরানের জন্য এমন একজন প্রেসিডেন্ট বেছে নিতে চাই, যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। কারণ, যুক্তরাষ্ট্র চায় না; তাদের প্রতি পাঁচ বছর পরপর একই সমস্যার মোকাবিলা করার দরকার হোক।

    ইরানকে নিঃশর্তে আত্মসমপর্ণ প্রসঙ্গে তিনি বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ বলতে তিনি বোঝেন ইরানের আর লড়াই করতে না পারা, কিংবা সামরিকভাবে পুরোপুরি অকার্যকর হয়ে যাওয়া।

    অবশ্য ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বলে আবারও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    সাংবাদিকদের সঙ্গে জ্বালানি তেলের দাম নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, দাম প্রথমে বাড়বে, কিন্তু পরে খুব দ্রুত কমে যাবে।

    ইরান বলেছে যুক্তরাষ্ট্র তাদের একটি পানিশোধনাগার ধ্বংস করেছে– এ সংক্রান্ত প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ ব্যাপারে কিছুই জানি না।

    গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।

    এ ছাড়া ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন