বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দর সাময়িক বন্ধ

    ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দর সাময়িক বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে বিশ্বের ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে।

    শনিবার (৭ মার্চ) বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রী, বিমানবন্দর কর্মী ও এয়ারলাইন্সের ক্রুদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

    নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিমানবন্দরের কাছাকাছি একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর ফলে আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাময়িকভাবে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। এর আগে গত রোববার (১ মার্চ) বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে।

    এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে তেহরান আর পাল্টা হামলা চালাবে না। তিনি বলেন, ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল গত ৬ মার্চ এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।

    উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। তেহরানে এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার মৃত্যু হয়। জবাবে ইরান ইসরাইলে হামলা শুরু করে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটিসহ লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন