বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • যুদ্ধের মধ্যেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

    যুদ্ধের মধ্যেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলার মধ্যেই আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) দেশটির বন্দর আব্বাস শহরের প্রায় ৭৪ কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১ এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

    প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) ইরানের গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

    এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শনিবার সপ্তম দিনে গড়িয়েছে। দুই দেশ যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান সম্পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত এ অভিযান চলবে। ট্রাম্প দাবি করেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনী, নৌবাহিনী এবং নেতৃত্ব প্রায় ভেঙে পড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন