বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইউক্রেনে রাশিয়ার হামলায় দুই শিশুসহ সাতজন নিহত

    ইউক্রেনে রাশিয়ার হামলায় দুই শিশুসহ সাতজন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শনিবার (৭ মার্চ) রাতে স্থানীয় সময় ইউক্রেনের বিভিন্ন শহরে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার লক্ষ্য ছিল দেশের জ্বালানি কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ পরিবহন অবকাঠামো ধ্বংস করা।

    খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুবভ জানিয়েছেন, একটি পাঁচ তলা আবাসিক ভবনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে নিহতের এই ঘটনা ঘটে।

    হামলায় সাতটি বড় অ্যাপার্টমেন্ট ভবন, বাণিজ্যিক কেন্দ্র ও প্রশাসনিক কার্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না, তা খুঁজে দেখছেন।

    ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনী সারা দেশে মোট ৪৮০টি ড্রোন ও ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়ার এই সুপরিকল্পিত হামলায় মধ্য ইউক্রেনের চারটি রেলওয়ে স্টেশন ও ওডেসা অঞ্চলের বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এই হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়া বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার মাধ্যমে ইউক্রেনকে পঙ্গু করে দিতে চাইছে। তিনি আন্তর্জাতিক মিত্রদের কাছে অবিলম্বে আরো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও উন্নত অস্ত্র সরবরাহের দাবি জানিয়েছেন, যাতে রুশ ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা সম্ভব হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন