বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • আংশিক ফ্লাইট চলাচলের অনুমতি দিল কাতার

    আংশিক ফ্লাইট চলাচলের অনুমতি দিল কাতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চরম উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধের প্রভাব প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন দেশের ফ্লাইট বাতিল রয়েছে। এদিকে সীমিত আকারে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে কাতার। খবর বিবিসির।

    দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়া হবে শুধুমাত্র উদ্ধার এবং প্রয়োজনীয় পণ্যবাহী ফ্লাইটের অনুমতি দেওয়া হবে।

    হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর স্পষ্ট করে জানিয়েছে যে, আগামী দিনগুলোতে আরও ফ্লাইট চলাচল নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।

    কাতারি কর্মকর্তারা চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন যে, সামরিক বাহিনী বিমানবন্দরে ইরানি হামলার চেষ্টা ব্যর্থ করেছে।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কাতার নয়টি ড্রোন আটক করেছে। একটি জনবসতিহীন এলাকায় এগুলো অবতরণ করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন