বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরান ইস্যুতে অবস্থান বদল ট্রাম্পের, দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ইঙ্গিত

    ইরান ইস্যুতে অবস্থান বদল ট্রাম্পের, দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ইঙ্গিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানে সামরিক অভিযানের সময়সীমা নিয়ে আগের বক্তব্য থেকে সরে এসে দীর্ঘমেয়াদি অভিযানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নির্দিষ্ট কোনো সময়সীমা নয়— লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলতে পারে।

    গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরদিন ১ মার্চ সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, চার সপ্তাহের মধ্যে অভিযান শেষ হওয়ার আশা করছেন তিনি।

    তবে ওই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, অভিযান আট সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।

    বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী টাইম-কে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার অভিযানের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তিনি শুধু চান যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ হোক। ট্রাম্পের ভাষায়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লক্ষ্য হলো— ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে। আর চতুর্থ লক্ষ্য হলো, তাদের কাছে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকা যাবে না।

    ইরানে সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে হামলার ঝুঁকি রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কারণ থাকতে পারে। তবে তার মতে, নিরাপত্তা নিয়ে এমন উদ্বেগের মধ্যে মার্কিনিরা সব সময়ই বসবাস করে।

    এদিকে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, এটি দুঃখজনক হলেও যুদ্ধের বাস্তবতায় প্রাণহানি ঘটেই থাকে।


    সূত্র: সিএনএন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন