শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে এয়ার ডিফেন্স পাঠাচ্ছে ইতালি

    মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে এয়ার ডিফেন্স পাঠাচ্ছে ইতালি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে এয়ার ডিফেন্স সহায়তা পাঠাচ্ছে ইতালি এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

    গতকাল ইতালির একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জর্জিয়া মেলোনি বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির মতো ইতালিও (মধ্যপ্রাচ্যের) উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে নিরাপত্তা সহায়তা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। মূলত নিরাপত্তা এবং আরও সুনির্দিষ্টভাবে বললে আকাশ নিরাপত্তা বিষয়ক সহায়তা আমরা সেখানে পাঠাবো।

    এটা শুধু এই কারণে নয় যে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো আমাদের মিত্র, তবে শুধু এই কারণেই আমরা সামরিক সহায়তা পাঠাচ্ছি— ব্যাপারটি এমন নয়। ইতালির হাজার হাজার নাগরিক এসব দেশে থাকে। তাছাড়া এসব দেশে প্রায় ২ হাজার ইতালীয় সেনা মোতায়েন করা হয়েছে। এই নাগরিক ও সেনাদের আমরা সুরক্ষা দিতে চাই এবং এটি আমাদের দায়িত্ব।

    ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

    সংলাপ শেষ হওয়ার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জবাব দিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেনাঘাঁটিতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

    মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলভুক্ত দেশের সংখ্যা ৬টি— সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ওমান। এই ছয় দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে ইতালির সামরিক ঘাঁটি আছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন