বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ড্রোন আক্রমণে কুয়েতের উপকূলে ট্যাংকার ধ্বংস

    ড্রোন আক্রমণে কুয়েতের উপকূলে ট্যাংকার ধ্বংস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুয়েত উপকূলে একটি তেলবাহী কার্গো জাহাজ ড্রোন হামলার ফলে বিস্ফোরিত হয়ে ডুবে গেছে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো) বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে জানায়, গভীর রাতে জাহাজটিতে আঘাত করা হয়।

    জাহাজ থেকে তেল সাগরে ছড়িয়ে পড়ছে, যা পরিবেশের ওপর বড় ধরনের ক্ষতির আশঙ্কা বাড়াচ্ছে। তবে ক্রু সবাই নিরাপদে আছে। ইউকেএমটোর বরাত দিয়ে বলা হয়েছে, বিস্ফোরণটি ড্রোন হামলার কারণে সংঘটিত হয়েছে।

    পারস্য উপসাগরের তীরে অবস্থিত কুয়েতের সঙ্গে সমুদ্র সীমান্ত রয়েছে ইরানের। ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর (২৮ ফেব্রুয়ারি) থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কুয়েত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র দেশ হিসেবে পরিচিত, যেখানে তিনটি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন