বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরানের ১৯তম হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

    ইরানের ১৯তম হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ১৯তম হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই সামরিক অভিযানকে “ট্রু প্রমিস ফোর” নামে ঘোষণা করেছে।

    বার্তা সংস্থা রয়টার্সের লাইভে প্রচারিত খবরে এই তথ্য জানানো হয়েছে।

    ইরানের প্রেস টিভি এবং আইআরজিসি- সংযুক্ত তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইসরায়েল এবং মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানো হচ্ছে।

    এদিকে কুয়েতের মুবারক আল-কাবিরের আশেপাশে একটি ট্যাংকারের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণে কার্গো ট্যাংক থেকে তেল পানিতে ছড়িয়ে পড়েছে। এছাড়া কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের কাছে থাকা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

    অন্যদিকে শনিবার থেকে ইরানের ১৫০টির বেশি শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানসহ বিভিন্ন শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটছে। হামলায় সামরিক সদর দপ্তর এবং রাজনৈতিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করা হচ্ছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন