বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরিকে হত্যার হুমকি ইসরায়েলের

    ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরিকে হত্যার হুমকি ইসরায়েলের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েল ও আমেরিকার সাম্প্রতিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরিকে নির্মূলের হুমকি দিয়েছে ইসরায়েল।

    দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার বলেছেন, আলী খামেনির উত্তরসূরি হিসেবে ইরানি শাসকগোষ্ঠী কর্তৃক নিযুক্ত যেকোনো নেতাকে স্পষ্ট লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হবে। তিনি আরও বলেন, তার নাম বা অবস্থান বিবেচ্য নয়; যেকোনো নেতাকে নির্মূলের জন্য প্রস্তুতি নেওয়া হবে।

    কাটজ এক বিবৃতিতে উল্লেখ করেছেন, ইরান যদি ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র বা মুক্ত বিশ্ব এবং অঞ্চলের দেশগুলোকে হুমকি চালায়, বা ইরানি জনগণের ওপর নিপীড়ন চালায়, তাহলে সেই শাসকগোষ্ঠীর যেকোনো নেতা নির্মূলের লক্ষ্যবস্তু হবে।

    ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তারা আমেরিকান অংশীদারদের সঙ্গে মিলে এই শাসকগোষ্ঠীর ক্ষমতা ভেঙে ফেলার জন্য এবং ইরানি জনগণের জন্য পূর্ণ শক্তি দিয়ে কাজ চালিয়ে যাবে।

    গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালাচ্ছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। এর প্রতিবাদে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে এবং কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

    এছাড়া, ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল।

    একটি মানবাধিকার সংস্থার তথ্যমতে, ইরানে হামলায় এ পর্যন্ত প্রায় ১১০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। লেবানে নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন