বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইসরায়েলি সীমান্তে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

    ইসরায়েলি সীমান্তে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান থেকে ইসরায়েলের দিকে পুনরায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করতে সক্রিয় রয়েছে।

    আইডিএফ আরও জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে। একই সময়ে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। পরিস্থিতি নজরে রেখেছে দেশটির সামরিক বাহিনী।

    এদিকে, বুধবার ভোরে ইসরায়েল ইরানের ভেতরে নতুন হামলা চালিয়েছে। একই সময়ে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

    ইরানও এর জবাবে উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে চাপ তৈরি করার চেষ্টা করছে।
    বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীর মাধ্যমে যাতায়াতকারী তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী প্রস্তুত রয়েছে।

    ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, মধ্যরাতের পর ইরানজুড়ে বিস্তৃত আকারে হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ইরান তিন দফায় ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন