শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ নাগোয়ায় বৃষ্টির বাধা, শান্ত-লিটনদের অনুশীলন স্থগিত অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি
  • দুই দিনে দেশে এসেছে ৩৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স

    দুই দিনে দেশে এসেছে ৩৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মার্চ মাসের শুরুতেই রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক রূপ নিয়েছে। প্রথম দুই দিনেই প্রবাসী আয় এসেছে ৩৭ কোটি ৭০ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়াচ্ছে ৪ হাজার ৫৯৯ কোটি ৪০ লাখ টাকায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।”

    মঙ্গলবার (৩ মার্চ) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের মার্চ মাসের প্রথম দুই দিনে ১৮ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এই মাসে প্রবাসী আয় বেড়েছে ১০০ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২ মার্চ পর্যন্ত ২ হাজার ২৮৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৮৬৭ কোটি ৮০ লাখ ডলার।

    এদিকে সদ্যসমাপ্ত ফেব্রুয়ারি মাসে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

    রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেছেন ব্যাংকসংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ